অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি ‘ছবিওয়ালা’। একজন শিল্পীর জীবন ফুটে উঠেছে এই ছবিতে। তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রায় দেড় মাস আগের ঘটনা এখনও মেনে নিতে পারেননি অনেকেই। তরতাজা অভিনেতার মৃত্যুর খবরে ঝড় ওঠে বাংলা বিনোদন দুনিয়ায়ও।