২০২১ আর ২০২৬। পাঁচ বছরের ব্যবধানে উল্টে গেল ভোটের ফলাফল। ’২১-এর বিধানসভা নির্বাচনে ফলতায় বামেরা পেয়েছিল ৭৩০০ ভোট। ’২৬-এর পুনর্নির্বাচনে তৃণমূলের প্রাপ্তি ৭৭৮৩ ভোট। সিপিএম-এর শম্ভুনাথ কুর্মি পেয়েছেন ৪০ হাজার ৬৪৫ ভোট। ১৯.৩ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বাম-আইএসএফ জোটের প্রার্থী। ফলতা থেকেই কি তা হলে বামেদের ঘুরে দাঁড়ানোর শুরু?