কাঁটাতার পেরিয়ে ফেরার গল্প, পঞ্জাবের মানুষের জীবন নিয়ে ইমতিয়াজ়ের ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’
পঞ্জাবের এক কলেজপড়ুয়ার গল্প ইমতিয়াজ়ের ছবিতে। জুটিতে বেদাঙ্গ-শর্বরী। রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ এবং অভিনেতা নাসিরুদ্দিন শাহ।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৮:২১
Advertisement
প্রেম, প্রতিশোধ, মৃত্যু, রক্ত, ট্র্যাজেডি নয়। ইমতিয়াজ় আলি ফিরছেন নিজের ঘরানা নিয়েই। নতুন সংযোজন দেশভাগ। নতুন সিনেমা ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’। ইমতিয়াজ় তাঁর ছবিতে ভালবাসার গল্প আঁকেন। প্রেমের পদ্য লিখে মন জয় করে নেন দর্শকের। এ ছবি তার ব্যতিক্রম নয়।