কামারহাটির প্রবর্তক জুটমিলে আগুন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। পাশের পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারাও। দমকলের তিনটি ইঞ্জিনও আগুন নেভানোর কাজে নামে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে খবর।