হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরোলেই জরিমানা। শহর জুড়ে শুরু ধরপাকড়। বিজেপি সরকারের আমলে প্রথম দু’সপ্তাহে প্রায় কুড়ি হাজারের বেশি বাইক আরোহীর বিরুদ্ধে হেলমেট না পরায় নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। জায়গায় জায়গায় ট্র্যাফিক সিগন্যাল না মানার অভিযোগও বিস্তর। যার জেরে বেড়েছে হেলমেট কেনার ভিড়।