Diwali

তেল নয় জলেই জ্বলছে ‘জাদু’ প্রদীপ

জল ঢাললে প্রদীপ জ্বলে, জল ফেলে দিলে নিভে যায়। অবাক করা প্রদীপ নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে ধূপগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২ ১৩:৫০
Advertisement

শুনতে আশ্চর্য মনে হলেও এটাই বাস্তব। আলোর উৎসবে এ বছরের বিশেষ আকর্ষণ ‘জাদু’ প্রদীপ। জেলার অন্যান্য বাজারের মতোই ধূপগুড়ি বাজারের বৈদ্যুতিক সামগ্রীর দোকানে মিলছে এই ‘জাদু’ প্রদীপ। আলাদিনের আশ্চর্য প্রদীপ না হলেও এই বিশেষ প্রদীপের বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে। ক্রেতারা অনেকেই মনে করছেন এই প্রদীপের ব্যবহার যথেষ্ট লাভজনক। কারন তেল খরচ নেই। এক বার কিনে বহু দিন পর্যন্ত শুধুমাত্র জল ঢেলে জ্বালানো যাবে এই প্রদীপ। পঞ্চাশ টাকা প্রতি পিস দরে বাজারে মিলছে এই প্রদীপ। এই ‘জাদু’ প্রদীপ ক্রেতাদের বিশেষ পছন্দ, তাই চাহিদাও রয়েছে যথেষ্ট।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement