লড়াই সজল বনাম সায়ন্তিকার, মানছেন বরাহনগরের মানুষ, জ্যোতি বসুর কেন্দ্রে কী হাল লালের

চব্বিশের উপনির্বাচনের পর ফের বরাহনগরে সজল-সায়ন্তিকা লড়াই। চেনা মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে কোন ইস্যুতে আক্রমণ শানাচ্ছেন প্রার্থীরা?

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ২৩:৩৬
Advertisement

প্রাচীন জনপদ। পুরসভার বয়স ১৫০ বছর। একদা বামদুর্গ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র, প্রায় দু’দশক। তবে এখন ফিকে লালের বরাহনগরে তৃণমূল-বিজেপি জোর লড়াই। প্রার্থীরা ছিলেন চব্বিশের উপনির্বাচনেও। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে অল্প মার্জিনে হেরে গিয়েছিলেন বিজেপির সজল ঘোষ। তবে জমি ছাড়েননি। লড়াই জারি রেখেছেন। পাল্টা লড়াইয়ে সায়ন্তিকাও। ইতিহাসের পুনরাবৃত্তি? না কি নতুন বিধায়ক বেছে নেবেন বরাহনগরের মানুষ?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement