প্রতিবেদন: সুব্রত
শাসক-বিরোধী সংঘর্ষে ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়। আইএসএফের অভিযোগ, তৃণমূল প্রার্থী নিজেই গুলি চালিয়েছেন। আইএসএফের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি। পাল্টা তৃণমূলের দাবি, তাদের এক কর্মীও গুলিবিদ্ধ হয়েছেন। ভোর থেকেই টানা বোমাবাজিতে অশান্ত মনোনয়ন-পর্বে হিংসা-বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা।