ডায়মন্ড হারবার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ইলিশের বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর সময় দেখতে পাওয়া যায় দু’টি গাড়িতে করে খোকা ইলিশ নিয়ে যাওয়া হচ্ছিল।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৩ ১৫:৪১
Advertisement
প্রায় সাড়ে তিন কুইন্টাল খোকা ইলিশ বাজেয়াপ্ত করল পুলিশ। শুক্রবার ডায়মন্ড হারবারে বাজেয়াপ্ত করা ওই ইলিশ পরে নিলামে বিক্রি করেন মৎস্য দফতরের আধিকারিকেরা।