Manipur Violence News

আঁধার রাতে পাহাড় ডিঙিয়ে পালিয়ে ত্রাণশিবিরে, নিজের গ্রামে ফেরার সাহস নেই কুকি পরিবারের

কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলার বহু সরকারি অফিস বা চার্চ এখন ত্রাণশিবির। সেখানে আশ্রয় নিয়েছেন মেইতেই অধ্যুষিত উপত্যকা থেকে পালিয়ে আসা কুকিরা।

প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৮:৩০
Advertisement

চোখের সামনে নিজের গ্রাম জ্বলতে দেখেছেন। রাতের অন্ধকারে পাহাড়ের চড়াই-উতরাই বেয়ে পালিয়ে গিয়েছিলেন। লুকিয়ে ছিলেন আসাম রাইফেলসের ক্যাম্পে। সেখান থেকে শেষমেষ ত্রাণশিবিরে। ৩ মে এই পাহাড়ি চূড়াচাঁদপুর জেলা থেকেই জাতিসংঘর্ষের সূচনা। ইম্ফল, বিষ্ণুপুরের মতো উপত্যকার মেইতেই-প্রধান জেলাগুলো থেকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন অসংখ্য কুকি পরিবার। তাঁদের ঠাঁই হয়েছে চূড়াচাঁদপুর বা মোরের মতো কুকি অধ্যুষিত জেলার ত্রাণশিবিরে। কবে গ্রামে ফিরতে পারবেন? আদৌ ফিরতে পারবেন তো?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement