Covid

জ্বর নেই, তবে স্বাদ-গন্ধ পাচ্ছেন না? কোভিড না কি অন্য কোনও রোগের লক্ষণ

স্বাদ ও গন্ধ না পাওয়া কোভিডের উপসর্গগুলোর মধ্যে অন্যতম। স্বাদ ও গন্ধ না পাওয়া মানেই যে করোনা হয়েছে, তা না-ও হতে পারে! ঠিক কী কারণে এমনটা হয়?

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৫:৫৯
Advertisement

স্বাদ ও গন্ধ না পাওয়া কোভিডের উপসর্গগুলোর মধ্যে অন্যতম। কিন্তু কেবল স্বাদ ও গন্ধ না পাওয়া মানেই যে করোনা হয়েছে, তা না-ও হতে পারে! শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি হলেও স্বাদ ও গন্ধ চলে যেতে পারে।

রক্তের গঠন ও স্নায়ুতন্ত্র সঠিক ভাবে কাজ করার জন্য এই ভিটামিনের প্রয়োজন হয়। কিন্তু মানবদেহ এই ভিটামিন সরাসরি উৎপাদন করতে পারে না। এর জন্য আমাদের শরীরকে নির্ভর করতে হয় যথাযথ খাবার ও ফুড সাপ্লিমেন্টের উপর। বিশেষ করে নিরামিশাষীদের মধ্যেই এই ভিটামিনের ঘাটতি দেখা যায়, কারণ এটি ‘প্লান্ট বেসড ভিটামিন’ নয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement