মায়ানমারের গৃহযুদ্ধ মাথার উপর ছাদ কেড়েছে বহু মানুষের। অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার ঘরহারা। প্রতিদিনই বাড়ছে স্বজনহারা পরিবারের সংখ্যা। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, ২০২৬ সালের শুরুর দিক পর্যন্ত সেনা অভিযানে নিহত অন্তত ৪ হাজার ৬০০ সাধারণ নাগরিক। সামরিক অভ্যুত্থানের পর সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে মায়ানমারের যুবসমাজকে। পরিজনদের হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ মায়ানমারবাসীর।