সকলকে বলেছিলেন সাবধানে থাকতে, প্রিয় ‘চন্দ্র’কে হারিয়ে বিষণ্ণ চণ্ডীপুর

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার খবর পেয়েই চণ্ডীপুর থেকে মধ্যমগ্রামে ছুটে এসেছেন তাঁর প্রতিবেশীরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৫:১৬
Advertisement

কেউ সহপাঠী। কেউ প্রতিবেশী। কেউ তাঁকে চন্দ্র বলেই ডাকতেন। তিনিও দেশের বাড়ি গেলে শত ব্যস্ততাতেও গল্প করতে ডেকে নিতেন বন্ধুবান্ধবদের। সেই চন্দ্রনাথ যে আর নেই এখনও যেন বিশ্বাস করতে পারছেন না চণ্ডীপুরের বাসিন্দারা। ৬ মে রাতে আততায়ীর গুলিতে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। খবর পেয়েই ভোরে ছুটে এসেছেন তাঁর গ্রামের বাসিন্দারা। হাসপাতাল থেকে অকুস্থলে দৌড়ে বেড়াচ্ছেন। চোখে অবিশ্বাস, চোখে জল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement