সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, সঙ্গে বৃষ্টি। ভোটদাতার হার বেশ কম। শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও রক্তারক্তি কাণ্ড! বিভিন্ন বুথে সমর্থক ও কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি লক্ষ্য করা গিয়েছে। তৃণমূল ছেড়ে আসা নির্দল প্রার্থী আখতার আলি ক্ষোভ উগড়ে দিলেন শাসকদলের বিরুদ্ধে। পুলিশি তৎপরতার অভাব নিয়ে অভিযোগ করলেন তিনি।