Mount Everest Summit

কেমন আছে গাজ়া? এভারেস্ট শীর্ষে পৌঁছে পৃথিবীকে শোনালেন পর্বতারোহী

যুদ্ধক্লান্ত গাজ়ার শিশুদের স্বপ্ন ছুঁয়ে ফেলল এভারেস্ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ২০:১৩
Advertisement

গাজ়ার শিশুদের মনের কথা পৃথিবীকে জানানোর কথা ভেবেছিলেন প্যালেস্টাইন-জর্ডনের পর্বতারোহী মুস্তাফা সালেমেহ্। তবে ফ্রস্ট-বাইটের কারণে তিনি শীর্ষে উঠতে পারেননি। শিশুদের স্বপ্ন লেখা ঘুড়িটি দিয়ে দেন বন্ধু পর্বতারোহী ইতালির লিওনার্দো আভেজ়সানোকে। তা পৌঁছোল এভারেস্টে। শিশুদের মনে চারিয়ে গেল এই বিশ্বাস— পৃথিবীতে অসম্ভব কিছুই নেই। যুদ্ধে যে শিশু সব হারিয়েছে, তার স্বপ্ন কি পূরণ হতে পারে না! শীর্ষ ছুঁয়ে সে কথা কি এ বার নেমে আসবে মাটির পৃথিবীতে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement