প্রতিবেদন: পার্থপ্রতিম
সকাল থেকেই ভোটের লাইন জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি জেলার বিধানসভা এলাকার বুথে। মোট ১৬৬০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে এই জেলায়। মোট ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৮৭ হাজার ১৪৪। জলপাইগুড়িতে গ্রাম পঞ্চায়েতে মোট ১৭০১, পঞ্চায়েত সমিতিতে ২৩৮টি ও জেলা পরিষদে ২৪টি আসনে নির্বাচন হবে এ দিন। শুক্রবার রাতে জেলার সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।