Priyanka Sarkar

‘সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি’, রাহুলের মৃত্যুর এক মাস পর নীরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গিয়েছে একটা মাস। শোকের উত্তাপ রাজ্য-দেশের গণ্ডি ছাপিয়ে ছড়িয়ে পড়েছে দিকে দিকে। তবে অভিনেত্রী-স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে সে ভাবে মন্তব্য করতে দেখা যায়নি কোথাও।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১০:৪২
Advertisement

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গিয়েছে একটা মাস। তোলপাড় হয়ে গিয়েছে গোটা কলকাতায়। শোকের উত্তাপ রাজ্য-দেশের গণ্ডি ছাপিয়ে ছড়িয়ে পড়েছে দিকে দিকে। তবে অভিনেত্রী-স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে সে ভাবে মন্তব্য করতে দেখা যায়নি কোথাও।

Advertisement

শহরের বাইরে শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। সেই ঘটনার তদন্তের দাবি চেয়ে যে কলকাতার গোটা ফিল্ম-পাড়াকে একজোট করেছে প্রিয়াঙ্কার আর্জিই, তা এখন অনেকেরই জানা। শোকে পাথরপ্রায় স্ত্রীর শ্বেতবসনা চেহারা দেখা গিয়েছে, শ্মশান থেকে থানায়। শাশুড়ি মায়ের কাছে যেতে-আসতেও কারও কারও নজরে পড়েছেন। কখনও কিশোর সন্তান সহজের হাত ধরে গাড়িতে উঠতে দেখেছেন কেউ। কিন্তু স্বামীকে হারানোর যন্ত্রণার কথা মুখ ফুটে কোথাও বলতে শোনা যায়নি। বুধবার ২৯ এপ্রিল সে দুর্ঘটনার এক মাস পূর্ণ হল। ইতিমধ্যে কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা। অবশেষে দুঃসময়ের অভিজ্ঞতার কথা মুখে আনলেন অভিনেত্রী। বার বার উচ্চারণ করলেন, ‘‘আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement