ঝাড়খণ্ড-পুরুলিয়া সীমান্ত থেকে এসটিএফের হাতে গ্রেফতার হয়েছেন অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী। তোলাবাজি থেকে সম্পত্তি-বিতর্ক— একের পর এক অভিযোগ। দুর্নীতির শিকড় খুঁজতে গিয়ে তদন্তে উঠে এসেছে তাঁর অনুগামীদের নাম। যাঁদের মাধ্যমে সিন্ডিকেট দেবরাজ চালাতেন বলে অভিযোগ। দেবরাজের গ্রেফতারির পর মুখ খুলেছেন স্থানীয় মানুষ থেকে প্রোমোটারেরা। সমালোচনায় সিপিএম-বিজেপি বিধায়কেরাও।