প্রতিবেদন: পৌলমী, চিত্রগ্রহণ: অভিষেক, সম্পাদনা: ঋতুপর্ণা
শরতের মেঘ জানান দিচ্ছে কড়া নাড়ছে দুর্গাপুজো। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গড়িয়াহাটে কেনাকাটার ভিড়ে পৌঁছে গেল আনন্দবাজার অনলাইন। শাড়ি, গয়না, ব্যাগের সম্ভার। চলতি বছরে কী ধরনের স্টাইলের দিকে ঝুঁকছে ক্রেতারা?