Roddur Roy

জামিন পেলেন রোদ্দূর রায়, তবু আরও সাত দিন জেলে থাকতে হবে

গত ৮ জুন গোয়া থেকে গ্রেফতার করা হয়েছিল রোদ্দূর রায়কে। পরের দিন আদালত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২২ ১৯:৩০
Advertisement

জামিন পেলেন রোদ্দূর রায়। তবে আগামী সাত দিন জেলেই থাকতে হবে ইউটিউবারকে। কেন না, মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য মামলায় সোমবার রোদ্দূরকে অন্তর্বর্তী জামিন দেয় ব্যাঙ্কশাল কোর্ট। গত ৮ জুন গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার রোদ্দূরকে। এই মামলায় গত ৯ জুন থেকে পুলিশ হেফজতে ছিলেন তিনি। দু’হাজার টাকার বন্ডে রোদ্দূরকে জামিন দেওয়া হয়েছে। তবে এই মামলাটিতে জামিন পেলেও অন্য মামলাগুলিতে জামিন পাননি রোদ্দূর। ফলে আপাতত তাঁর মুক্তির সম্ভাবনা ক্ষীণ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement