West Bengal TMC Crisis

তৃণমূলে ভাঙনের জোর জল্পনা, ধর্নামঞ্চ থেকে মমতা বললেন, ‘বিশ্বাসঘাতকদের সুমতি হোক’

রাজ্যে পালাবদলের পর থেকেই ক্রমশ ছড়াচ্ছিল তৃণমূলের অভ্যন্তরীণ বিদ্রোহের জল্পনা। বিধানসভায় সই-জাল কাণ্ডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার চিঠিকে কেন্দ্র করে তা তুঙ্গে ওঠে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ২০:২৩
Advertisement

তৃণমূল কি ভাঙছে? ২ জুন, মঙ্গলবার জোর জল্পনা ছড়ায় রাজ্যের মন্ত্রী তাপস রায়ের সমাজমাধ্যমে করা একটি পোস্টকে কেন্দ্র করে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল বিধায়কেরা একজোট হয়েছেন বলেই ইঙ্গিত দেওয়া হয়। যদিও ঋতব্রত দিনভর ধোঁয়াশা জারি রাখেন। তিনি ও সন্দীপন সাহা যে চিঠি স্পিকারকে দিয়েছেন, সেই কাজের দায়িত্ব নিতে তিনি রাজি বলেই সাফ জানিয়েছেন। এ দিনই ধর্মতলার ধর্নামঞ্চে ‘বিদ্রোহী’ নেতাদের লক্ষ্য করে বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement