Aindrila Sharma

ভালবাসার জন্মদিন পেরিয়েই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা

প্রেমিকার ক্যান্সার আক্রান্ত হওয়ার ঘটনার পর থেকেই তাঁর পাশে শক্ত হাতে দাঁড়িয়েছিলেন সব্যসাচী। একটিবারের জন্যও ছেড়ে চলে যাননি ভালবাসার মানুষকে। বরং মনে করেছেন ঐন্দ্রিলার সঙ্গে এই লড়াই তাঁরও।

প্রতিবেদন: স্রবন্তী, সম্পাদনা: ঋতুরাজ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৪:১৬
Advertisement

টলিউডের মন খারাপ!জয় করেও যেন ভয় যায় না। ১ নভেম্বর প্রেমিক সব্যসাচীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ঐন্দ্রিলা। এক রাতের মধ্যে এলোমেলো হয়ে গেল ঐন্দ্রিলার পৃথিবী! তিনি ভেন্টিলেশনে। দীর্ঘ কাল ধরে মারণ রোগকে কাবু করেও এই পরিস্থিতি!

প্রেমিকার ক্যান্সার আক্রান্ত হওয়ার ঘটনার পর থেকেই তাঁর পাশে শক্ত হাতে দাঁড়িয়েছিলেন সব্যসাচী। একটিবারের জন্যও ছেড়ে চলে যাননি ভালবাসার মানুষকে। বরং মনে করেছেন ঐন্দ্রিলার সঙ্গে এই লড়াই তাঁরও। প্রেমিকার সুস্বাস্থ্যের খবর প্রতিনিয়ত দিয়ে গিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে।

Advertisement

২০২২, জুলাই। সব্যসাচী জানিয়েছিলেন, সম্পূর্ণ সুস্থতার দিকে হাঁটছেন ঐন্দ্রিলা। "আর এটাই হলো ওর চিকিৎসার শেষ মাস। ক্যান্সার সংক্রান্ত আমার সব লেখা শেষ।"

এ বার ক্যামেরার সামনে এসে দাঁড়াবেন তাঁরা। পরিচালক রাজদীপ ঘোষের ওয়েব সিরিজে দেখা যাবে তাঁদের।

কিন্তু বৃহস্পতিবার থেকে সব কিছুই যেন বদলে যেতে শুরু করল।

ঐন্দ্রিলা আপনি কী দেখছেন? আপনার বেঁচে থাকার ‘কারণ’ যিনি, সেই সব্যসাচী আপনার স্পন্দনের মুহূর্ত গুণে চলেছেন। শুধু আপনার অপেক্ষায়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement