পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ফুরফুরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আইএসএফ কর্মী-সমর্থকরা। অভিযোগ ওঠে বোমাবাজিরও। গন্ডগোলের আশঙ্কায় বন্ধ হয়ে যায় আশপাশের দোকানপাট। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আটক করা হয়েছে কয়েক জনকে।