ঋতব্রতের চরম নাটকীয় রাজনৈতিক রূপান্তর! ছাত্রনেতা থেকে কী ভাবে বিরোধী দলনেতা

পিছনের দরজা দিয়ে বিরোধী দলনেতা হয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিয়ে বক্তব্য সিপিএমের। আত্মসমর্পণ করা ঠিক হয়নি। মন্তব্য কংগ্রেসের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৯:২৪
Advertisement

দক্ষিণ কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। বড় হওয়া যাদবপুরে। সাউথ পয়েন্ট স্কুলের প্রাক্তনী। আশুতোষ কলেজ থেকে ইংরেজিতে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতোকত্তর। রেকর্ড সময় থেকেছেন এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক। ৩৪ বছরে রাজ্যসভার সাংসদ। ২০১৮। তৃণমূলে যোগ। প্রথমে আদিবাসী উন্নয়ন কমিটির কনভেনর এবং পরে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। ২০২৪। রাজ্যসভা থেকে জহর সরকারের পদত্যাগ। সংসদে তৃণমূলের সেই শূন্য স্থান পূরণ করেন ঋতব্রত। ২০২৬। বিধানসভা নির্বাচনে প্রার্থী। উলুবেরিয়া পূর্ব থেকে জয়ী হয়ে বিধায়ক। এবং বিদ্রোহী হয়ে রাজ্যের বিরোধী দলনেতা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement