ভারতীয় ফুটবলকে আশার আলো দেখিয়েছিল মিনার্ভার খুদে খেলোয়াড়েরা। সঙ্গে ছিলেন তাঁদের ‘ক্ষিদ্দা’ রঞ্জিত বাজাজ। এমআইসি কাপের অনূর্ধ্ব-১৫ বিভাগে লিভারপুলকে হারানো ছিল স্বপ্নের মাইলফলক। ভারত এক দিন বিশ্বকাপ খেলবে— এই গন্তব্যে পৌঁছোতে চান মিনার্ভার কোচ। সেই স্বপ্ন লালন করছে খুদে খেলোয়াড়েরা।