১৯৯৩ সাল। সচিত্র পরিচয়পত্রের দাবিতে তখন আন্দোলন করছেন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই ডাক মহাকরণ অভিযানের। ভিড় বাড়ে মেয়ো রোডের কাছে। সেই জনতার উপরই পুলিশের লাঠিচার্জ, গুলি। নিহত হন ১৩ জন কংগ্রেস কর্মী। পরে তৃণমূল কংগ্রেস তৈরি করেও ২১ জুলাই শহিদ দিবস পালন করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকে ২১ জুলাই তৃণমূলের রাজনৈতিক সমাবেশ। এ বছর ক্ষমতায় নেই মমতার দল। ২১ জুলাই পালন কি আগের মতোই হবে?