আরও একটি ভোট। আরও একবার এক ঝাক তারকা তৃণমূলের প্রার্থী। ছাব্বিশের নির্বাচনে টিকিট পেলেন নাট্যকার অর্পিতা ঘোষ, ক্রিকেটার শিবশংকর পাল, ক্রীড়াবিদ স্বপ্না বর্মণ। প্রার্থী হলেন সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, সায়ন্তিকার মতো রূপোলি পর্দার মুখ। টিকিট সদ্য মা হওয়া কীর্তনীয়া অদিতি মুন্সিকে। পাহাড়ের তিন আসনে প্রার্থী দিল না তৃণমূল। ২৯১ আসনে প্রার্থী ঘোষণা। হেভিওয়েটদের মধ্যে বাদ পার্থ চট্টোপাধ্যায়। উত্তরপাড়া থেকে সরিয়ে দেওয়া হল অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিককেও। বাদ পড়লেন চিরঞ্জিৎও।