West Bengal Panchayat Election 2023

বিরোধীদের দেখা নেই, জ্যাংড়ায় পুনর্নির্বাচনের ‘তদারকি’-তে তৃণমূলের তাপস ও দেবরাজ

যুব তৃণমূল নেতা দেবরাজ জানালেন, শনিবার ভোট সম্পূর্ণ হলে যে ব্যবধানে জিতত শাসকদল, তার চেয়ে বেশি ব্যবধানেই জিতবে তৃণমূল।

প্রতিবেদন: প্রচেতা ও সৌরভ

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৭:২০
Advertisement

রাজ্যের যে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে সোমবার, তার মধ্যে রয়েছে জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর ব্লকের গৌরাঙ্গনগরের ২৬৬ ও ২৬৭ নম্বর বুথ। এলাকার যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর দাবি, শনিবার ব্যালট বাক্সে জল ঢেলে দেন সিপিএম প্রার্থী, তাই সোমবার ফের ভোট হচ্ছে এই দুই বুথে। দেবরাজ ও রাজারহাট-গোপালপুরের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় দু’জনেরই এক সুর, শান্তিপূর্ণ ভোট হচ্ছে এ দিন। দেবরাজের দাবি, শনিবার ভোট সম্পূর্ণ হলে যে ব্যবধানে জিতত শাসকদল, পুনর্নির্বাচনে তার চেয়ে বেশি ব্যবধানেই জিতবে তৃণমূল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement