ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান ছাড়লেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। মঙ্গলবার ভোটপ্রচারের শেষ দিনে জাহাঙ্গিরের ঘোষণা, ‘আমি এই ভোটে লড়ছি না।’ যদিও জাহাঙ্গিরের সিদ্ধান্তের নেপথ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কোনও নির্দেশ রয়েছে কি না, তা স্পষ্ট করেননি ফলতার ‘পুষ্পা’। তৃণমূলের তরফে সমাজমাধ্যমে পোস্ট করে জানানো হয়, এই সিদ্ধান্ত জাহাঙ্গিরের ব্যক্তিগত। দলের নয়। ক্ষমতার পালাবদলের ঢেউ মোকাবিলার রাস্তা কি তবে খুঁজে পেলেন না ফলতার ‘পুষ্পা’?