প্রেক্ষাগৃহের ভিতরে অমিত শাহ, বাইরে নিজেদের মধ্যে হাতাহাতি বিজেপি কর্মীদের

‘কবি প্রণাম’ অনুষ্ঠানে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহের ভিতরে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাইরে বিজেপি কর্মীদের হাতাহাতি

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ২০:৩০
Advertisement

‘খোলা হাওয়া’ নামের একটি সংগঠন আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান ‘কবি প্রণাম’-এ সায়েন্স সিটি প্রেক্ষাগৃহের ভিতরে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রেক্ষাগৃহে ঢোকাকে কেন্দ্র করেই বাইরে বিজেপি কর্মীদের গন্ডগোল ও অশান্তি। হল ধাক্কাধাক্কি, এমন কি হাতাহাতিও। যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত রাজ্য নেতৃত্বের কেউ কোনও মন্তব্য করেননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement