Shaan

শানের গান শুনতে গিয়ে বিপত্তি, চরম বিশৃঙ্খলা উত্তরপাড়া প্যারীমোহন কলেজে

শানের গাড়ির জন্য গেট খুলতেই মাঠে ঢোকাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরী হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৪:০২
Advertisement

গান শুনতে গিয়ে বিপত্তি। কলেজ ফেস্টের শেষ দিনে চরম বিশৃঙ্খলার সাক্ষী থাকল উত্তরপাড়া প্যারীমোহন কলেজ। শান গান গাইতে আসছেন শুনে হুগলির বিভিন্ন কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা ভিড় করে। স্থানীয় কিছু মানুষও ভিড় জমান স্কুল মাঠ চত্বরে। উত্তরপাড়া গভঃস্কুলের মাঠের মঞ্চে গানের অনুষ্ঠান শুরু হতেই মাঠ ভর্তি হয়ে যাওয়ায় স্কুলের গেট বন্ধ করে দেয় পুলিশ। বাইরে তখন থিকথিকে ভিড়। শানের গাড়ির জন্য গেট খুলতেই বিশৃঙ্খলা তৈরী হয়। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে। ব্যারিকেড ভেঙে হুড়মুড় করে মাঠে ঢুকতে গিয়ে পড়ে যান কয়েকজন, আহত হন চারজন। দুজনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement