Chinsurah

পুকুর ভরাট রুখতে মারমুখী চুঁচুড়ার পুরপ্রধান, ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামলেন দলের বিধায়ক

রবিবার ভিডিয়ো বার্তায় ক্ষমা চান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ২২:১০
Advertisement

পুকুর ভরাট রুখতে গিয়ে বিক্ষোভের মুখে মারমুখী হয়ে ওঠেন চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়। গত শনিবার হুগলি চুঁচুড়া পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের পিয়ারাবাগান এলাকায় একটি জলাশয় ভরাটের অভিযোগ পেয়ে সেখানে হাজির হন তিনি। জলাশয়ের সীমানায় পাঁচিল গাঁথার কাজ বন্ধ করতে বললে তা নিয়ে শুরু হয় বচসা। এই ঘটনার পর গতকাল ভিডিয়ো বার্তায় ক্ষমা চান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। আজ আক্রান্তের বাড়িতে দেখাও করেন তিনি। যদিও জেলা বিজেপি এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement