বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখকে চলতি মাসেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। সিবিআইয়ের দাবি, লালন ‘আত্মহত্যা’ করেছেন। পুলিশ যদিও লালনের দেহের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। সিবিআই আধিকারিকদের গ্রেফতার করতে হবে, এই দাবি জানিয়ে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী শিবিরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মৃত লালনের পরিবারের লোকজন। পাশাপাশি ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পরিবারের সদস্য আত্মীয়রা।