ইতিহাস গড়লেন পিটি ঊষা, প্রথম মহিলা সভাপতি পেল ভারতের অলিম্পিক্স সংস্থা
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৭:৩৯
Advertisement
আরও এক বার ইতিহাস গড়লেন পিটি ঊষা। দেশের অলিম্পিক্স সংস্থার প্রথম মহিলা সভাপতি হলেন তিনি। ভারতের অলিম্পিক্স সংস্থার সভাপতি পদে নির্বাচন ছিল ১০ ডিসেম্বর। ঊষাই যে নতুন সভাপতি হবেন তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবার তাতে সিলমোহর পড়ে।