Pori Moni

ত্রিভুজ প্রেমে রাজ? ক্ষিপ্ত পরীমণি স্বামী রাজকে প্রাক্তন ভেবেই আরাম পাচ্ছেন!

তৃতীয় ব্যক্তির জন্য পরীর সঙ্গে সংসার করতে পারছেন না রাজ। ছিঁড়ে ফেলেছেন বিয়ের শংসাপত্রও। বিচ্ছেদ কি এখন শুধুই সময়ের অপেক্ষা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১৫:১৯
Advertisement

বিচ্ছেদ তাঁর জীবনে আগেও এসেছে। ঘরও বেঁধেছেন। শেষ বার অভিনেতা শরিফুল রাজের হাত ধরেছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। জন্ম হয়েছিল রাজ্যের। কিন্তু, সেখানেও ভাঙনের গুঞ্জন। অন্য মেয়েদের সঙ্গে শরিফুলের সম্পর্ক থেকে বিয়ের শংসাপত্র ছিঁড়ে দেওয়া, একাধিক অভিযোগ এনেছেন পরীমণি। শরিফুলও তাঁদের সংসারে দেখেছেন তৃতীয় ব্যক্তির ছায়া। আগেও তাঁদের বিচ্ছেদের জল্পনা হয়েছিল। তার পরেও সব মিটিয়ে নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন দম্পতি। তবে গত দশ দিন থেকে পরিস্থিতি বেসামাল। তাই, এই বারেও বিভেদ মিটবে নাকি বিচ্ছেদই অবশ্যম্ভাবী, তা এখন শুধুই সময়ের অপেক্ষা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement