চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সাতপাক ঘুরেছেন স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। রটেছিল, খুব তাড়াতাড়িই সন্তান আসার খবর দেবেন দম্পতি। সেই খবরেই সিলমোহর দিলেন স্বরা-ফাহাদ। তবে, বিয়ের আগেই সন্তানের জন্মের খবর নতুন কিছু নয়। শ্রীদেবী থেকে আলিয়া, সেলিনা জেটলি, মহিমা চৌধুরী, কঙ্কনা সেনশর্মা, দিয়া মির্জ়া— এই তালিকায় রয়েছে একাধিক নাম।