পঞ্জাবি গায়ক ও মার্কিন পপ তারকার প্রেমের গুঞ্জন সমাজমাধ্যম জুড়ে। কানাডার রেস্তরাঁয় একান্তে দেখা গিয়েছে দিলজিৎ দোসাঞ্জ এবং টেলর সুইফটকে। কিছুদিন আগে ‘কোচেল্লা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভ্যাল’-এ টেলর সুইফটের সঙ্গে অনুষ্ঠান করে শিরোনামে এসেছিলেন দিলজিৎ। এর পর প্রেমের গুঞ্জন নিয়ে টুইট করেন দিলজিৎ এবং পরে তা সরিয়েও দেন। কী ছিল সেই টুইটে?