আবার উত্তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানো নিয়ে বচসা তৃণমূল এবং আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) সমর্থকদের। একে অন্যের বিরুদ্ধে দলীয় পতাকা এবং ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ এনেছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে মারধর করেছেন বলেও অভিযোগ। ভাঙড়ের নয়াবাদ এলাকার ঘটনা। আইএসএফের এক মহিলা সমর্থক দাবি করেছেন, তৃণমূল সমর্থকেরা বোমাবাজি করছেন। হুমকি দিচ্ছেন। ঘটনাস্থলে কাশীপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।