লাইম লাইট থেকে দূরত্ব অনেক দিনের। এ বার ব্যক্তিগত জীবনেও টানাপড়েন। মুমতাজ কন্যা নাতাশা মাধবনীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে ফরদিন। ২০০৫ সালে বিবাহ সূত্রে আবদ্ধ হয় এই জুটি। দীর্ঘ ১৮ বছর পর যৌথ ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বর্তমানে অভিনেতা মুম্বইয়ে মায়ের সঙ্গে থাকছেন। স্ত্রী নাতাশা সন্তানদের নিয়ে থাকছেন লন্ডনে।