তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে ৩৬ বছর। তবু আজও তাঁর ম্যাজিক অটুট। তিনি, কিশোরকুমার। বেঁচে থাকলে শুক্রবার পঁচানব্বই বছরে পা দিতেন কিশোরকুমার। তাঁর আজব কাণ্ড-কারখানার গল্প আজও মানুষের মুখে মুখে ঘোরে। তবে আমুদে এই মানুষটার অনমনীয় মনোভাব এবং প্রেমিক সত্বাও ছিল ততটাই প্রবল।