টাইমস স্ক্যোয়ার বিলবোর্ডে ‘রাজকুমারী সিতারা’, আবেগে ভাসলেন দক্ষিণী তারকা মহেশ বাবু। একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসাবে দেখা গেল মহেশ কন্যা সিতারা-কে। মেয়ের উদ্দেশ্যে লিখলেন, “তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। এভাবেই তোমার দীপ্তি ছড়িয়ে পড়ুক।” এত অল্প বয়সে এত বড় সাফল্য দেখে দর্শকরা মনে করছেন, বিনোদন জগতে লম্বা রেসের ঘোড়া সিতারা।