‘বিনোদিনী’, ‘সত্যবতী’র পর আবারও অন্য ধারার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী রুক্মিণীর। রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘দ্রৌপদী’ ছবিতে ‘দ্রৌপদী’র চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী। রুক্মিণীর অভিনয় জীবনে ‘বিনোদিনী’র পরে সব থেকে বড় চ্যালেঞ্জ ‘দ্রৌপদী’, জানালেন অভিনেত্রী। ছবির প্রথম ঝলক প্রকাশ পেল সম্প্রতি। কী রয়েছে ৩৭ সেকেন্ডের এই ঝলকে?