দু'দশক পেরিয়ে কর্ণ জোহরের নতুন ছবিতে হাজির হতে চলেছেন সলমন খান। আপাতত এই খবরের গুঞ্জনেই সরগরম বলিউড। ১৯৯৮ সালে কর্ণের পরিচালনায় 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে শেষবার হাজির হয়েছিলেন সলমন। শোনা যাচ্ছে, সলমন-কর্ণের এই বিগ বাজেট ছবি জুড়ে থাকবে ধুন্ধুমার অ্যাকশন। এই ছবির সুবাদে বড়পর্দায় এক নয়া অবতারে দেখা যাবে 'টাইগার'-কে।