রণবীর-আলিয়া অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির ট্রেলার কটাক্ষের মুখে। একটি দৃশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করা হয়েছে, অভিযোগ বাঙালি দর্শকদের। ট্রেলারের ওই নির্দিষ্ট অংশটি ঝড়ের গতিতে ভাইরাল হয়। কেন এই ধরনের সংলাপ ব্যবহার করা হল, ক্ষুব্ধ নেটাগরিকরা। ২৮ জুলাই থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।