অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী’র সঙ্গে পরমব্রতর বিয়ের গুঞ্জনে শোরগোল টলিপাড়ায়। ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রীর সঙ্গেই নাম জড়িয়েছে অভিনেতার। এ বার সোজা বিয়ের গুঞ্জন! “হ্যাঁ আমি চারটে শহরে চারটে বিয়ে করেছি,” ঠাট্টার ছলে গুজব নাকচ করে দিয়েছেন অভিনেতা। এখনও সাত পাকে বাঁধা পড়েননি, তাই বিয়ের গুজব ছড়াচ্ছে, এমনটাই মনে করছেন অভিনেতা।