ছকভাঙা প্রেম থেকে বিয়ে, শ্রুতি-স্বর্ণেন্দু’র নতুন ইনিংস শুরু! রবিবার আইনি বিয়ে সেরে ফেললেন টলিপাড়ার চর্চিত জুটি। গয়নার আধিক্য নয়, বরং সাদা শাড়ি ও পাঞ্জাবিতে সেজে উঠলেন শ্রুতি-স্বর্ণেন্দু। অসমবয়সি প্রেমের কারণে শিরোনামে এসেছেন বার বার। সেই সব সমালোচনা কার্যত ফুৎকারে উড়িয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করলেন জুটি।