‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’, ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’-র পর আসতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। শুরু হয়েছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। সম্প্রতি, এমনটাই জানালেন বরুণ ধওয়ান। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবির সুবাদে পর্দায় আরও একবার জুটি বাঁধতে পারেন বরুণ ধওয়ান এবং আলিয়া ভট্ট।