‘হেমামালিনী’ ছবিতে দেবলীনা দত্তকে দেখা যাবে এক নৃত্যশিল্পীর ভূমিকায়। শুটিং শেষে সামনে এসেছে চরিত্রদের সাজ।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১৯:২০
Advertisement
পেশায় তিনি চিকিৎসক, নাম ‘ধর্মেন্দ্র দত্ত’। গালে কাঁচাপাকা দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা। পারমিতা মুন্সির নতুন ছবি ‘হেমামালিনী’-র জন্য এই ভাবেই নিজেকে সাজিয়ে তুললেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। সদ্য শেষ হয়েছে ছবির শুটিংয়ের কাজ।