পোশাক নিয়ে সব সময় সচেতন কোয়েল। খোলামেলা পোশাকে তাঁকে দেখা যায় না। কিন্তু তাও কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। ঝাড়খণ্ডে দলমা পাহাড়ে ‘জঙ্গলে মিতিন মাসি’ ছবির শুটিং চলছিল। ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ে মন্দির চোখে পড়ে অভিনেত্রীর। ভিতরে গিয়ে ভক্তি ভরে প্রণাম জানালেন মহাদেবকে। ঝটিকা তীর্থ সফরের ভিডিয়ো ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। ভিডিয়ো ঘিরে উড়ে এল সমালোচনা। মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী।