The Elephant Whisperers

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ খ্যাত মাহুত দম্পতি বোমান-বেলির ঘরে এল নতুন হস্তিশাবক

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর রঘু আর আম্মু ছিল মাহুত দম্পতির বোমান ও বেলির তত্ত্বাবধানে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৩ ২১:৪০
Advertisement

‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সে’র মাহুত দম্পতি বোমান ও বেলি দায়িত্ব পেলেন এক চার মাসের হস্তিশাবকের। তামিলনাড়ুর ধরমপুরী থেকে চার মাসের এক দলছুট হস্তিশাবককে উদ্ধার করে মাহুত দম্পতির হাতে তুলে দেয় বন দফতর। সমাজমাধ্যমে বোমান ও বেলির অস্কার হাতে ছবি দেখে আবেগে ভেসেছিল সকলে। রেশ কেটেছে তার। নতুন হস্তিশাবককে নিয়ে কাজে ফিরেছেন দম্পতি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সর্বশেষ ভিডিয়ো
Advertisement